মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান,২টি ড্রেজার বিনষ্ট
/ ৯ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে রাতভর অভিযান,২টি ড্রেজার বিনষ্ট

 

সাইফুল ইসলাম ফাহাদ।।।

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে রাতের আঁধারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় দুটি অবৈধ ড্রেজার ও প্রায় এক হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সুবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাঘবপুর এলাকায় চারুর বাড়ির পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার ও প্রায় এক হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন দৈনিক আজকের কুমিল্লা কে জানায়, কৃষিজমি, ফসলি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে অবৈধভাবে মাটি উত্তোলন এবং ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি রোধে উপজেলা প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page