শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় ১৫ কেজি গাঁজাসহ আটক ২
/ ৬ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় ১৫ কেজি গাঁজাসহ আটক ২, পলাতক ৪

 

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় চারজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার দেবিদ্বার উপজেলার উত্তর গুনাইঘর ইউনিয়নের ধুলাহাঁস গ্রামের জামিল হোসেন (৪২) এবং দক্ষিণ তেতাভূমি এলাকার বাবুল মিয়া (৩৮)। মামলার এজাহারে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় পলাতক আসামিরা হলেন—সুমন মিয়া (৩৫), মোবারক হোসেন, মানিক (২৫) ও হাসান আলী (২২)। তাঁদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। মাদক নির্মূলে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”

মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page