বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ
/ ৩০ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ন

দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বারে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক ও একটি ভেকুর দুটি ১২ ভোল্টের ব্যাটারি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের যৌথ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ফসলি জমি ধ্বংস করে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page