রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক প্রয়াত আব্দুল ওয়াদুদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
/ ৪৫ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক প্রয়াত আব্দুল ওয়াদুদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সিনিয়র রিপোর্টার,রাকিবুল ইসলাম।।।

১৪ নং ওয়ার্ড শ্রমিকদল ও বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বগুড়া জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি ও বগুড়া জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক প্রয়াত আব্দুল ওয়াদুদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৭-১১-২৬ ইং তারিখে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অন্তর্ভুক্ত, তিনমাথা রেলগেট , পুরাতন বগুড়া, মোটর বিশ্রামাগার কমিটির অফিস কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,১৪ নং ওয়ার্ড মহানগর বিএনপি’র নির্যাতিত,মিথ্যা মামলা, হামলা প্রশাসনিক হয়রানি সহ বারবার নির্যাতিত সম্মানিত সভাপতি,

মোঃ সাজ্জাদ হোসেন পিন্টু ও সাধারণ সম্পাদক,মোঃ মিজানুর করিম মাসুদ।

একই সাথে আরো উপস্থিত ছিলেন,

সংগ্রামী সভাপতি, মোঃ গোলাম মোস্তফা মুকুল, সহ-সভাপতি,মোঃ রোনু মন্ডল‌,বগুড়া জেলা শ্রমিক দলের সদস্য-সচিব,মোঃ আপেল খন্দকার,

তিনমাথা রেলগেট শ্রমিকদল বন্ধনের সহ-সভাপতি মোঃ শামীম রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত হন।আলোচনা সভায় ও দোয়া মাহফিলে,প্রয়াত আব্দুল ওয়াদুদের রুহের মাগফেরাত কামনা করেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page