শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
সাহেবাবাদ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকা
/ ১৭ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:২১ অপরাহ্ন

সাহেবাবাদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকা

 

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি, ঢাকা। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় সাহেবাবাদ বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সমিতির নেতৃবৃন্দ।

ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি, ঢাকার সভাপতি লায়ন মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য দ্রুত সরকারি অনুদানের ব্যবস্থা করার আশ্বাস দেন। একই সঙ্গে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি, ঢাকার সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনটির মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি সফিকুল ইসলাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার ও কামরুল ইসলাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ রেজাউল করিম বাদল, কার্যনির্বাহী সদস্য ড. মোবারক হোসাইন, মো. জাহাঙ্গীর আলম, এমরান হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন ডিলার, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহম্মদ লাভলু, মো. জাকির খান সম্রাট, মো. আমানত খান, শফিকুল ইসলাম, রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাহেবাবাদ বাজার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রাণকেন্দ্র। অথচ এখানে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে। তাই সাহেবাবাদ বাজারসহ ব্রাহ্মণপাড়া উপজেলায় দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা সময়ের দাবি।

তারা আরও বলেন, ব্রাহ্মণপাড়াবাসীর প্রাণের দাবি—এ উপজেলায় দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে অতিথিরাও ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page