
দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে যুবকের এক মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সাকিব (২১) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকুট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সাকিবকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সাকিব (২১) ভৈষেরকুট গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
উপজেলা প্রশাসন জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও সেবন প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
