বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
/ ৩৩ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক।।।

“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বজলুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক।

এ সময় ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, জয়নাল আবেদীন জানু মেম্বারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মাদকের ভয়াবহ কুফল, মাদকাসক্তির সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদক থেকে দূরে থাকতে এবং পরিবার ও সমাজে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page