রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে যুবকের এক মাসের কারাদণ্ড
/ ৪০ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে যুবকের এক মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক।।।

কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন করে জনশান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে মো. এয়াকুব (২১) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের জাফরগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী বিশ্বনাথন আনন্দ।

দণ্ডপ্রাপ্ত মো. এয়াকুব জাফরগঞ্জ এলাকার মৃত হোরন মিয়ার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদক সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার ও সেবন প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page