শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
পদ্মায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু
/ ৩৭১ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪, ৪:৪৩ অপরাহ্ন

পদ্মায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার বাংলাদেশ : স্বপন
২৪/০৬/২০২৪
পাবনায় পদ্মা নদীতে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন গোয়াইলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- ছাব্বির হোসেন (১৪), সিয়াম হোসেন (১০) ও নূর হোসেন (১০)। ছাব্বির নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আর সিয়াম হোসেন গোহাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। তারা দুজন নতুন গোহাইবাড়ি এলাকার আলাল প্রামাণিকের ছেলে। নূর হোসেন কাঁচিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সে চরতারাপুর ইউনিয়নের আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে পদ্মায় গোসল করতে যায় তারা। এ সময় সিয়াম ও নূর হোসেন পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধার করতে যায় ছাব্বির। এতে সেও নদীতে তলিয়ে যায়। স্থানীয়রা জানতে পেরে উদ্ধার অভিযান শুরু করে। তারা চারজনকে উদ্ধার করে। এদের মধ্যে একজন স্বাভাবিক ছিল। অপর তিনজনকে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক খান জানান, কয়েকজন বন্ধু মিলে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে চারজন তলিয়ে যায়। একজনকে বাঁচানো গেলেও তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি। কয়েক মিনিটের ব্যবধানে একসঙ্গে তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, এমন মর্মান্তিক ঘটনায় পুরা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page