শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের  নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন 
/ ৩৭২ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ন

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের  নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন 

জিএম আবু জাফর (সাতক্ষীরা জেলা প্রতিনিধি) সাতক্ষীরা সদর  উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহন করেছেন। সোমবার  (২৪ জুন) বেলা ১২ টায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান ইজ্ঞিনিয়ার শামস ইসতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম  একসাথে উপজেলা পরিষদে এসে দায়িত্বভার গ্রহন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদসহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান। এসময়

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দয়িত্বগ্রহন অনুষ্ঠানে  নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু  সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সদর উপজেলাবাসী যে প্রত্যাশা নিয়ে তাদেরকে উপজেলা পরিষদে পাঠিয়েছেন সেটা বাস্তবায়নে তিনি কাজ করবেন।

উপজেলাকে দূর্নীতিমুক্ত, আধুনিক এবং স্মার্ট করতে সবসময় প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। আর এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন। সদর আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেন, সদর আসনকে উন্নয়ন করতে কে কোন দল করলো এটা না দেখে কাধেকাধ মিলিয়ে কাজ করা হবে। এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে উপজেলা চেয়ারম্যানসহ সকলকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।  উপজেলা নির্বাহী অফিসার মো. শোয়াইব আহমাদ বলেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ একত্রে সমন্বয়ের মাধ্যমে উপজেলার সকল উন্নয়ন করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page