বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা।
Headline
Wellcome to our website...
কুমিল্লা মুরাদনগরে ঘুষ ও চাঁদা দাবীর অভিযোগে ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা 
/ ৫০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১:৪০ অপরাহ্ন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা মুরাদনগরে ঘুষ ও চাঁদা দাবীর অভিযোগে মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসায়াল ম্যাজিস্ট্রেট ১১ নং আমলী আদালতে মো. মেহেদী হাসান নামে এক ইলেকট্রিশিয়ান বাদী হয়ে মামলাটি দায়ে করেন।

আদালতের বিচারক মো: মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মে এর মধ্যে পিবিআই কুমিল্লাকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।বাদি পক্ষের আইনজীবী মো: আব্দুর রাজ্জাক বৃস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২৪ মার্চ ইলেকট্রিশিয়ান মেহেদী হাসানের ভাই সিএনজি চালক আবু কালামকে উপজেলার কোম্পানীগঞ্জ নগরপাড় সিএনজি স্টেশন থেকে পুলিশ ধরে নিয়ে যায়। খবর পেয়ে তার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করলে ওসি জাহিদুর রহমান ১ লক্ষ টাকা ঘুষ দাবী করেন। এর আগে উল্লেখিত অন্য আসামীরাও তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বৃহস্পতিবার দুপুরে তিনি হাজির হয়ে কুমিল্লা সিনিয়র জুডিসায়াল ম্যাজিস্ট্রেট ১১ নং আমলী আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো: মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মে এর মধ্যে পিবিআই কুমিল্লাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য এর আগে গত ২৪ শে মার্চ রাতে সিএনজি চালক আবুল কালামকে পুলিশ মুরাদনগর থানায় ধরে নিয়ে আসলে তাকে ছাড়ানো জন্য সেখানে যায় স্থানীয় যুবদল নেতাকর্মীরা। এ নিয়ে সেখানে হট্টগোল তৈরি হয়। ওই ঘটনার প্রেক্ষিতে পুলিশ এবং এক ছাত্র সমন্বয়ক বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এর প্রতিবাদে মুরাদনগরের কোম্পানীগঞ্জ এলাকায় বুধবার অর্ধদিবস সকল পরিবহন বন্ধ কর্মসূচি ও পালন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page