মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
মাদকের বিরুদ্ধে কঠোর ব্রাহ্মণপাড়া পুলিশ, ৬ মাসে গ্রেপ্তার ২৫৯
/ ১৩ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে ব্রাহ্মণপাড়া পুলিশের সাফল্য, ৬ মাসে গ্রেপ্তার ২৫৯

নিজস্ব প্রতিবেদক।।।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে বিভিন্ন মামলায় ও সামারি ট্রায়ালের মাধ্যমে মোট ২৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, হুইস্কি, ফেনসিডিল/কাশির সিরাপ, দেশীয় তৈরি চোলাই মদ ও ভারতীয় বিড়িসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের প্রকাশিত পারফরম্যান্স তালিকা অনুযায়ী, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত থানায় মোট ১৬৩টি নিয়মিত মামলা রুজু হয়েছে। এর মধ্যে ১৫৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব নিয়মিত মামলায় ১৪০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া সেপ্টেম্বর মাসে মাদক সেবনের দায়ে ১১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি জিআর, সিআর, সাজা ওয়ারেন্ট এবং পরোয়ানামূলে আসামি গ্রেফতারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

পুলিশের ছয় মাসের মাদকবিরোধী অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এপ্রিল মাসে ৩৬৬ কেজি গাঁজা, গাঁজা গাছ, ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮ হাজার ২০০ পিস ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়।

মে মাসে ইয়াবা, দেশীয় তৈরি চোলাই মদ, কাশির সিরাপ ও গাঁজা উদ্ধার করে পুলিশ। জুন মাসে ২৫৮ পিস ইয়াবা, ৮০ বোতল হুইস্কি, ৩০ বোতল কাশির সিরাপ এবং ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জুলাই মাসে পুলিশের অভিযানে ৩০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ বোতল হুইস্কি, ৪৫ বোতল কাশির সিরাপ, ১৯ বোতল বিয়ার ও ১২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে আগস্ট মাসে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৭ কেজি গাঁজা এবং ৮ হাজার ২০০ পিস ভারতীয় বিড়ি উদ্ধার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

এছাড়া পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, পাঁচ মাসে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১১২ জনকে সাজা দেওয়া হয়েছে। নিয়মিত মামলা নিষ্পত্তি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে কাজ করছে থানা পুলিশ।

স্থানীয়দের মতে, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযান ও অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ফলে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে মনে করছেন তারা।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, “মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ব্রাহ্মণপাড়া থানার আওতাধীন এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page