শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও তিন বছরের সাজা প্রাপ্ত আমেনা গ্রেফতার
/ ২০২ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

সাইফুল ইসলাম ফাহাদ, নিজস্ব প্রতিবেদক;

বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ব্রাহ্মনপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুস সবুরের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়৷

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত দক্ষিন তেতাভূমি এলাকায় মাদকের রমরমা কারবার চালিয়ে যাচ্ছিল সে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷ দীর্ঘদিন যাবত ধরা ছোয়ার বাহিরে থেকে মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ৷স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন যাবত আমেনা ও তার সঙ্গীরা ভারত থেকে আসা গাজাঁ, ইয়াবা,ফেনসিডিল সহ অনন্য মাদকের রমরমা বানিজ্য করেছে। তাদের ভয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করতে পারে না৷ পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন পর এই মাদক কারবারীকে গ্রেফতার করায়৷

ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্স অব্যাহত রয়েছে৷ মাদক নির্মুলে থানা পুলিশ কাজ করে যাচ্ছে৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page