মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
Headline
টঙ্গীতে তথ্যবাণী পত্রিকার সম্পাদক প্রয়াত আমিনুল হক’র স্মরণে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরন পদ্মা সেতুতে মাঝ রাতে বাস দুর্ঘটনায় হেলপার নিহত, আহত ৭-৮ ব্রাহ্মণপাড়া বৃহওর চান্দলা প্রবাসী ইসলামী সমাজ কল্যান এর উদ্যাগে হিফজুল কোরান প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কুমিল্লায় চলছে দ্বিতীয় দিনের নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা জোরদার চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ সরাইল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ গ্রামবাসী’র মাঝে ৪ ঘন্টা সংঘর্ষ চলে, আহত শতাধিক সুনামগঞ্জে শাল্লায় হাওর ফসল রক্ষা স্বাধীন বাংলাদেশ এবং মেজর জিয়াউর রহমান
Headline
Wellcome to our website...
আওয়ামী লীগের ডিলারগনের কারনে কুষ্টিয়ায় রাসায়নিক সারের তীব্র সংকট। দাম বৃদ্ধি।
/ ৬০ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন

আওয়ামী লীগের ডিলারগনের কারনে কুষ্টিয়ায় রাসায়নিক সারের তীব্র সংকট। দাম বৃদ্ধি।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া জেলা সহ পাশ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার সর্বত্র এই রবি মৌসুমে রাসায়নিক সারের তীব্র সংকট দেখা দিয়েছে। এসব জেলার কৃষিক সূত্রে জানা যায়, তারা এই রবি মৌসুমে শীতকালীন শাক্ সবজি সহ অনান্য ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সার পাচ্ছে না।যতটুকু পাচ্ছে তার দাম দ্বিগুণের বেশি।প্রতি কেজি ফসফেট এর স্বাভাবিক মূল্য ৩৮ টাকা হলেও সার ব্যাবসায়ীরা প্রতি কেজি ৬৫টাকা দরে বিক্রি করছে। ইউরিয়া ২৮টাকা কেজি হলেও তা বিক্রি করছে ৪৫ টাকায়।সার ব্যবসায়ীদের অভিযোগ সার তারা পাচ্ছে না, সরবরাহ কম।আবার কৃষকেরা বলছে, বেশি টাকায় কিনলে পাওয়া যাচ্ছে। কুষ্টিয়ার কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি কর্মকর্তা মো.সুজাত হোসেন খান মুঠোফোনে জানান,কৃষি বিপণন আইন ২০১৮এর৪(জ),(ত)১৭ ধারা,কৃষি বিপণন বিধিমালা ২০২১এর ৬(১) ও ১০(২)এবং কৃষি বিপণন নীতি ২০২৩ এর ৪.৪.১মোতাবেক কৃষি বিপণন উপকরনের দোকান/প্রতিষ্ঠান/কৃষি বিপণন লাইসেন্স পরিদর্শন এবং এই মূহুর্তে বিশেষ করে চাল ও ভোজ্যতেলের প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বের সাথে তদারকি করা হচ্ছে। কয়েকটি উপজেলার দেখা যায়, ডিএমপি, টিএসসি, এমওপি সারের বেশ সংকট। একজন চাষী ১/২ বস্তা চাইলে ১০কেজি আবার ৩ বস্তা চাইলে ১বস্তা দেয়া হচ্ছে। সুজাত হোসেন আরো জানান,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সাথেও আলোচনা করা হয়েছে প্রয়োজন বিএডিসির মাধ্যমে সরবরাহ করা হবে।তিনি আরও জানান,সারের এই সংকট হচ্ছে বিএডিসি সরবরাহ কম করছে। অপরদিকে ডিলারগন বেশী মুনাফার জন্য কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করছে।সেই সাথে কালোবাজারীরাও জড়িত রয়েছে। তিনি বলেন, মূল্য বৃদ্ধি বা অধিক মুনাফা গ্রহন বিষয়ে তদারকি অব্যাহত রয়েছে। গত মাসে অধিক মুনাফা গ্রহন করায় কৃষি বিপণন আইন অনুযায়ী জরিমানা ও করা হয়েছে। কয়েকটি গুদাম ঘুরে দেখা গেছে সেখানে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। অন্যদিকে কৃষকেরা বলছে, তারা পর্যাপ্ত সার না পাওয়ায় এই মৌসুমে ফসল উৎপাদন অনেকটাই কমে যাবে।প্রান্তিক চাষীরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হবে। উল্লেখ্য যে তথ্য অনুসন্ধানে জানা গেছে যে,কুষ্টিয়ার সারের ডিলারগন প্রায় সবাই আওয়ামী পুষ্ঠ। তারা গত ১৬/১৭ বছর ধরে ডিলারশীপ নিয়ে ব্যবসা করছে।এখন বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই ডিলারগন সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করে অধিক মুনাফা হস্তান্তর করছে।তাই কৃষকের ফসল উৎপাদন বাড়াতে এবং অর্থনৈতিক ক্ষতি থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page