সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline
নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আবুনাঈম রিপন : চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
Headline
Wellcome to our website...
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন।।
/ ২৯৪ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:১৩ অপরাহ্ন

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন।।

মুজিবুল হক চৌধুরী
বিশেষ প্রতিনিধি (BD)24hrs Tv

সাংবাদিকেরা হলো জাতির চক্ষু এবং মানবাধিকার কর্মীরা হলেন জাতির বিবেক ” আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা” এর প্রশিক্ষণ কর্মশালায় বললেন প্রধান প্রশিক্ষক, সুশাসন ও মানবাধিকার বিশেষজ্ঞ এবং সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত দারুস-সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান।

অদ্য ২নভেম্বার, ২০২৪ রোজ শনিবার বেলা ৯:০০ ঘটিকা থেকে আরম্ভ হওয়া উক্ত অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান দৈনিক চৌকস এর সম্পাদক জনাব এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস লইয়ার্স ফোরাম এর প্রেসিডেন্ট জনাব বিচারপতি মো. শহীদুল ইসলাম।

প্রধান অতিথি অর্গানিক কৃষিতে অবদান রাখায় সম্মাননা প্রদান করেন লুমিনাস গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক, রাকিব হোসেন, শিল্পউদ্যোক্তা হিসেবে অবদানের জন্য সম্মাননা প্রদান করেন, রিফাত গ্রুপের চেয়ারম্যান, মোঃ মোবারক হোসেন মোহোন, সমাজ সেবায় অবদানের জন্য সম্মানা প্রদান করেন পিবাড়ীয়া গ্রুপের প্রতিষ্ঠাতা সিইও,মোঃ নুরুজ্জামান রানা,কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের জন্য সম্মাননা প্রদান করেন আন্তরিক ট্রাভেলস এর চেয়ারম্যান, মেসবাহ উদ্দিন সাঈদ।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা মহানগর দক্ষিণের প্রেসিডেন্ট ভুঁইয়া মো. আলী ও জয়েন্ট সেক্রেটারি মো. মনিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মহাসচিব,ডাঃ হাছান আহমেদ মেহেদী, কুরআনের আলোকে মানবাধিকার বিষয়ে বক্তব্য রাখেন ঢাকা জিগা তলা বিটাইপ কলোনী জামে মসজিদের খতিব, বিশিষ্ট মুফাস্সির জনাব কাজী মাও. জালাল উদ্দীন। এসময় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট মো.শহীদুল ইসলাম, মৎস অধিদপ্তরের সাবেক পরিচালক ড. আস্রাফ উদ্দীন, ঢাকা বিএসএমএমইউ এর সহকারি অধ্যাপক. ডাক্তার আতিয়ার রহমান, কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক মো. আব্দুল মোতালেব, সংস্থার নির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান।

এসময় যেসকল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়- সাংবাদিকতায় মানবাধিকার, শিশু অধিকার, পেশাগত অধিকার, পারিবারিক অধিকার।

এসময় বিশেষ আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব জনাব অধ্যক্ষ একরামুল্লাহ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী মানবাধিকার কর্মীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন -আমাদের পেশাদার ও পেশাদারিত্ব বুঝে কাজ করতে হবে। তথ্য সন্ত্রাস ও চাটুকারিতা এড়িয়ে সাহসিকতার সাথে কাজ অব্যাহত রাখতে হবে। পরিবার থেকে সমাজ হয়ে রাষ্ট্র পর্যন্ত সর্বস্তরের লোকদের মাঝে মানবাধিকার বাস্তবায়ন করতে হবে। নিজেরা অন্যায় থেকে দূরে থেকে সমাজের চোখ কান খোলা রেখে সকলের মাঝে সব ধরনের অন্যায়ের সঠিক প্রতিবিধান করার চেষ্টা করতে হবে।
বিশিষ্ট সাহিত্যিক ও কলামিস্ট মো. এনামুল হকের বিজ্ঞানময় কোরআন বিষয়ে আলোচনার পর অনুষ্ঠানের সভাপতি ও সংস্থার চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম এর সমাপনী বক্তব্য শেষে অংশগ্রহণ কারী সকলের মাঝে সার্টিফিকেট বিতরণ শেষে বেলা ৪:০০ ঘটিকায় প্রোগ্রাম সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page