শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Headline
Wellcome to our website...
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কেন্দ্র পরিদর্শিকা নাজমা হাসপাতাল বাউন্ডারিতে গরুর খামার!
/ ২৭৬ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৫:২১ অপরাহ্ন

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কেন্দ্র পরিদর্শিকা নাজমা হাসপাতাল বাউন্ডারিতে গরুর খামার!

মোঃজুবায়ের হাসান,
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জে,শাহজাদপুর উপজেলা কায়েমপুর ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিতরে গড়ে তুলেছেন অস্বাস্থ্যকর ভাবে গরুর খামার!খামারের বর্জ্যে দূষিত হচ্ছে আশপাশের এলাকা। কায়েমপুর ইউনিয়নের, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান পরিদর্শিকা নাজমা খাতুন এ খামার গড়ে তুলেছেন।

সরজমিনে,স্বাস্থ্য কমপ্লেক্সের এরিয়ার ভিতরের চারপাশে ঘুরে দেখা যায়, স্বাস্থ্য পরিদর্শিকা নাজমা খাতুন কোয়ার্টারের পাশেই একটি অস্বাস্থ্যকর গরুর খামার করেছেন। স্বাস্থ্য পরিদর্শিকা নাজমা খাতুন সেখানে ৭/৮টি গরু রয়েছে,এর পাশেই রয়েছে খরের পালা এবং মুরগি পালনের খোপ, অন্য পাশে নেপিয়ারঘাস সবজি চাষ করছেন।

স্বাস্থ্য পরিদর্শিকা নাজমা খাতুনকে খুঁজে না পাওয়া গেলে ওনার সাথে মুঠোফোণে কথা বললে গরুর খামারটি নিজের বলে স্বীকার করেন।

তিনি সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন,এতে কারো কোনো সমস্যা নেই।আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন আপনাদের যা খুশি করতে পারেন।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ আইনের ১৭ ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারী সরকারের অনুমোদন ছাড়া,সরকারি কাজ ছাড়া অন্য কোনো ব্যবসায় জড়িত হতে পারবেন না। অন্য কোনো চাকরি বা কাজ গ্রহণ করতে পারবেন না।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের সাধারণ জনগণের সঙ্গে কথা বলে জানা যায় দীর্ঘ ৫/৭ বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে গরুর গোবর ও ঘাস খর দিয়ে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে রেখেছেন নাজমা খাতুন। গোবরের পচা দুর্গন্ধের কারনে চিকিৎসা সেবা নিতে আপত্তি জানায় এলাকার রোগীরা। আরো জানান সঠিকভাবে স্বাস্থ্য সেবা পাচ্ছেন না তারা।

ভুক্তভোগীরা ঊর্ধ্বতম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন স্বাস্থ্য পরিদর্শিকা নাজমা খাতুনের উপর দ্রুত আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা(মনিটরিং ) ডা: মোহাম্মদ আলীর সাথে মুঠোফোণে কথা বলে জানা যায় তিনি এ বিষয়ে অবগত আছেন।

এ বিষয় সহকারি পরিচালক ডা:আইনুল হক এর সাথে কথা বলতে বলেন।তবে এবিষয়ে সহকারি পরিচালক ড:আইনুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোন কিছু জানা নেই। তবে দ্রুতখোঁজ খবর নিয়ে এর সঠিক সমাধানের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকদের জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page