মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
ঈদের ছুটিতে যেসব এলাকায় শিল্প ব্যাংক খোলা
/ ৮২৪ Time View
Update : রবিবার, ৯ জুন, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ন

ঈদের ছুটিতে যেসব এলাকায় শিল্প ব্যাংক খোলা

পবিত্র ঈদুল আজহা আগামী ১৭ জুন (সোমবার) উদযাপিত হবে। শুক্র-শনিবার সাপ্তাহিক ও রোববার ঈদের বন্ধ নিয়ে ১৪, ১৫ ও ১৬ জুন টানা তিনদিন ছুটি।

এসময়ে বন্ধ থাকবে ব্যাংক। তবে এ তিনদিন তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রির সুবিধার্থে পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে শিল্প সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা রাখ‌া হবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জা‌রি করেছে।

এতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-ভাতা ও রফতানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ১৪, ১৫ ও ১৬ জুন পূর্ণ দিবস খোলা থাকবে।

নির্দেশনায় ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরিপোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে বলে বলা হয়েছে।

জেলা প্রতিনিধি মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page