শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত
/ ১৪০ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৭:১৭ পূর্বাহ্ন

কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত

গাজীপুর থেকে স্বপন সরকারের তথ্য ও রিপোর্টে ঃ

 

ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্প এলাকায় শনিবার দিবাগত মধ্যরাতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক যাত্রী। ওই ঘটনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার আটক করেছে পুলিশ। পরে রোববার সকালে ওই তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করে নাওজোড় হাইওয়ে পুলিশ ।
নিহতরা হলেন, টাঙ্গাইলের সখিপুর উপজেলার আন্দি পূর্ব পাড়া গ্রামের সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন, সেকান্দার আলীর ছেলে জুয়েল রানা ও একই জেলার মধুপুর উপজেলার চাকন্দ বীরবাড়ি গ্রামের সৈয়দ আলীর ছেলে মুসলিম উদ্দিন। এ ঘটনায় আজিজুল হক এক যাত্রী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ।
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে আড়াইটার দিকে (ঢাকা মেট্রো-গ ২৩-১২৫২) প্রাইভেটকারে করে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন চার যাত্রী। এদিকে সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্প এলাকায় পৌছালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ইউর্টান নেয়ার সময় উত্তরবঙ্গগামী (ঢাকা মেট্রো-ব ১৪-০৬৮২) যাত্রীবাহী বাস প্রাইভেট কারের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের একযাত্রী নিহত হয় । পরে স্থানীয়া মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে একজন ও কুমুদিনী হাসাপাতালে একজন নিহত হয় । অপর এক যাত্রীকে গুরতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠায় । এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ । তবে ওই বাসের চালক পলাতক রয়েছেন ।
নাওজোড় হাইওয়ে পুলিশের এস আই শহিদুল ইসলাম বলেন, ঘাতক বাসকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। নিহত তিনব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন ।
তারিখ ১০-১১-২৪ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page