সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার
Headline
Wellcome to our website...
কুমিল্লায় অধ্যক্ষকে বিএনপি নেতার মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ।
/ ২৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩৮ অপরাহ্ন

কুমিল্লায় অধ্যক্ষকে বিএনপি নেতার মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ।

 

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিঘিরপাড় টি আই কে মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের কে মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কলেজ শিক্ষার্থীরা। এসময় শিক্ষককে মারধর করা সেই বিএনপি নেতার বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলেজের সামনের প্রধান সড়কে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুল ও তার বাহিনী কলেজে ঢুকে অধ্যক্ষকে মারধর এবং মানসিক নির্যাতন করে। আমাদের আরো কয়েকজন শিক্ষক এবং ৪-৫ জন শিক্ষার্থীর গায়ে হাত দেয়। কলেজের কম্পিউটার এবং আসবাবপত্র ভাঙচুর করে। আমরা বাবুল ও তার সন্ত্রাসী বাহিনীর বিচার চাই।
তারা আরও বলেন, যতদিন না অভিযুক্ত বাবুল এবং তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনা না হয়। ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা সকল প্রকার ক্লাস বর্জন করেছি।
এদিকে অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সকল প্রকার শ্রেণী কার্যক্রম বন্ধ রেখেছেন শিক্ষক-কর্মচারীরা। সুষ্ঠ সুরাহা না হওয়া পর্যন্ত শ্রেণী কক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ রাখবেন বলে জানান তারা।
প্রসঙ্গত, সোমবার কলেজ পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে অভ্যন্তরীন সভা ডাকে অধ্যক্ষ। সেখানে স্থানীয় বিএনপি নেতা বাবুল এবং তার বাহিনী কলেজে জোরপূর্বক ক্ষমতা প্রদর্শন এবং আসবাবপত্র ভাঙচুর করে। এসময় অধ্যক্ষকে মারধরে বাঁধা দিলে শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর হামলা চালায় তারা।
এ বিষয়ে ভুক্তভোগী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের বলেন, কলেজ পরিচালনার আহ্বায়ক কমিটি গঠনের জন্য বৈঠক ঘোষণা করি। সেখানে বিদ্যুৎসাহী দুই সদস্যের কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় বাবুল তার ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে চেয়ার দিয়ে আমাকে মারধর করে।
এবিষয়ে জানতে চাইলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন, হামলার ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার পর অধ্যক্ষ এবং অভিযুক্তদের ডেকেছি। অধ্যক্ষ উপস্থিত হলেও অভিযুক্ত কেউই উপস্থিত হননি। আমরা ব্যাবস্থা নিচ্ছি বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page