সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Headline
মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ আটক-২
/ ২২৩ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ আটক-২

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর আমতলীতে মিনি পিকআপ ভ‍্যান ভর্তি ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাতে জেলার সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আসামীরা হলেন আমজাদ হোসেন ফরহাদ (২৭) ফেনী জেলার সদর উপজেলার মরুয়ারচর গ্রামের মৃত সাদেক এর ছেলে এবং মোঃ মাইন উদ্দিন (২৮) একই গ্রামের মৃত মাস্টার সৈয়দ আহমেদ এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ‍্যান তল্লাশি করে ৭০ কেজি গাঁজাসহ আমজাদ হোসেন ফরহাদ ও মোঃ মাইন উদ্দিন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, আটককৃত আসামিগণ দীর্ঘদিন ধরে জব্দকৃত পিকআপ ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ফেনী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page