শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৮৪ কেজি গাঁজা ও ২১,০০০ পিছ আতশবাজি’সহ আটক-১
/ ২০২ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৮৪ কেজি গাঁজা ও ২১,০০০ পিছ আতশবাজি’সহ আটক-১

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা ব্রাহ্মণপাড়া শশীদল এলাকায় ৮৪ কেজি গাজা ও ২১ হাজার পিছ আতশবাজিসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।
রবিবার (২০ জুলাই) বিকেলে জেলার বিপাড়া উপজেলার শশীদল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ হৃদয় হাসান (২৪) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ শশীদল গ্রামের আলাউদ্দিন এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ হৃদয় হাসান নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৮৪ কেজি গাঁজা ও ২১,০০০ পিছ আতশবাজি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ভারতীয় আতশবাজি সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী, চোরাকারবারিদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের শেষে সোমবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page