মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline
সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা।
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের টহলে গ্রেফতার এক হাজারের বেশি; মহাসড়কে নিরাপত্তা জোরদার
/ ২০২ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের টহলে গ্রেফতার এক হাজারের বেশি; মহাসড়কে নিরাপত্তা জোরদার

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি ।!

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ও টহল কার্যক্রম পরিচালনা করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-২। চলমান অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এক হাজারেরও বেশি অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

র‍্যাব-১১ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অদ্যাবধি পরিচালিত অভিযানে চাঞ্চল্যকর বিভিন্ন অপরাধে জড়িত ১৬২ জন অপরাধী, ১৫ জন আরসা সদস্য, একজন জঙ্গি, হত্যা মামলার ১৬১ আসামি, ধর্ষণ মামলার ৭০ আসামি এবং অস্ত্র মামলার ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, এই সময়ের মধ্যে ১০১টি আগ্নেয়াস্ত্র, ১,৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৩৬১ জনের বেশি মাদক কারবারি এবং উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক।

অভিযানের অংশ হিসেবে ৬৫ জন অপহরণকারীকে গ্রেফতার ও ৬৭ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৭৩ জন ছিনতাইকারী ও ডাকাত, ৩৮ জন জেল পলাতক আসামি এবং ১৬ জন প্রতারককেও আইনের আওতায় আনা হয়েছে।

অপরাধ দমনের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে টহল কার্যক্রম জোরদার করেছে র‍্যাব-১১। যাত্রীসেবা ও যানবাহন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন গভীর রাত পর্যন্ত টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি ইত্যাদি যানবাহনে নিয়মিত তল্লাশিও চলছে।

নাশকতা প্রতিরোধ, অপরাধ রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিফর্মে টহলদলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানানো হয়।

এই বিষয়ে র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, “আমরা নিরলসভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। র‍্যাবের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিনিয়ত সক্রিয় রয়েছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page