শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Headline
Wellcome to our website...
কুমিল্লার দুই উপজেলায় চেয়ারম্যান পদে নতুন মুখ
/ ৫২২ Time View
Update : বুধবার, ২২ মে, ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

কুমিল্লার দুই উপজেলায় চেয়ারম্যান পদে নতুন মুখ

 

সাইফুল ইসলাম ফাহাদ,ষ্টাফ রিপোর্টার,বাংলাদেশ ডেস্ক:-
কুমিল্লায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সদর দক্ষিণ ও বরুড়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। দিনভর নির্বাচন শেষে এ দুই উপজেলায় নতুন মুখ পেয়েছে উপজেলাবাসী।

মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল থেকে জানা গেছে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হেলিকপ্টার প্রতীকের বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, তিনি ভোট পেয়েছেন ২০ হাজার ৮৬৩টি। তার নিকটতম প্রার্থী আখতারুজ্জামান রিপন আনারস প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৭৯০ ভোট। কাপ পিরিচ প্রতীকের বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম সরোয়ার পেয়েছেন ১৪ হাজার ৩১৪ ভোট।
অপরদিকে কুমিল্লার বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রথমবারের মতো আনারস প্রতীক নিয়ে হামিদ লতিফ ভূঁইয়া ওরফে কামাল ৮৯ হাজার ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক। তার নিকটতম প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান হেলিকপ্টার প্রতীকের প্রার্থী এএনএম মইনুল ইসলাম পেয়েছেন ৪২ হাজার ৫৪টি ভোট।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ভোট পড়েছে ৪১% এবং বরুড়া উপজেলায় ৩৬% ভোট পড়েছে।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের এ দুই উপজেলায় মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page