বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
কুমিল্লার নামে বিভাগ, রেলপথ ও বিমান বন্দর চালুর দাবিতে স্মারক লিপি ও মানববন্ধন
/ ৭১ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ১:২৪ অপরাহ্ন

কুমিল্লার নামে বিভাগ, রেলপথ ও বিমান বন্দর চালুর দাবিতে স্মারক লিপি ও মানববন্ধন

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নামে বিভাগ, ঢাকা কুমিল্লা সরাসরি রেলপথ ও বিমান বন্দর পুনরায় চালু করার দাবীতে জেলা প্রশাসক কুমিল্লা এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ড: মো: ইউনুস মহোদয় এর কাছে প্রেরনের জন্য সকাল ১১ টায় অতিরিক্ত জেলা প্রশাসক জনাব পন্কজ বড়ুয়া কাছে স্মারক লিপি প্রদান করা হয় এবং বিকেল ৪ টায়- “সচেতন রাজনৈতিক ফোরাম”, কুমিল্লা এর উদ্যোগে কুমিল্লা টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসক এর কাছ স্মারক লিপি প্রদানে উপস্থিত ছিলেন সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক ড. শাহ মোঃ সেলিম, সচেতন রাজনৈতিক ফোরাম সমন্বয়ক শেখ আবদুল মান্নান, জহিরুল হক দুলাল-সাবেক সভাপতি কুমিল্লা প্রেস ক্লাব, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, শেখ ফরিদ আহমেদ সভাপতি উদীচী শিল্পী গোষ্ঠী কুমিল্লা, মো: আবুল কাসেম সভাপতি সংস্কৃতিক সংসদ ,মো: আলী কিসমত- সভাপতি কুমিল্লা বিমানবন্দর ও বাস্তবায়ন কমিটি, ,বীর মুক্তি যোদ্ধা মো: ফরিদ উদ্দিন, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল বাসার, আবু বকর সিদ্দিক ভূইয়া -সিনিয়র উপদেষ্টা কুমিল্লা বিমানবন্দর ও বাস্তবায়ন কমিটি, খায়রুল আনাম রায়হান -চারণসাংস্কৃতিক কেন্দ্র , শাহানা হক-স্বনির্ভর সূচনা নারী উন্নয়ন কেন্দ্র, জেসমিন জেসি, বঙ্গীয় সাহিত্য সেবা পরিষদ, শাহানা রহমান বিকশিত নারী নেটওয়ার্ক ,সাদিয়া রহমান-বাশপুর তৃনমুল নারী উন্নয়ন সংস্থা প্রমূখ।

বুধবার বিকেল ৪ টায় টাউন হলের সামনে মানব বন্ধনে সভাপতিত্ব করেন -সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক ড. শাহ মোঃ সেলিম, পরিচালনা করেন – সচেতন রাজনৈতিক ফোরাম সমন্বয়ক শেখ আবদুল মান্নান বক্তব্য রাখেন, মো: আবদুর রাজ্জাক প্রধান সমন্বয়ক বাসদ কুমিল্লা জেলা, শিক্ষাবিদ বিকাশ দেব, ঐক্য ন্যাপ এর সাধারন সম্পাদক বশির আহমেদ। উদীচী সভাপতি শেখ ফরিদ আহমেদ, এ‍্যাড মাহবুবুর রহমান সভাপতি উষসী পরিষদ কুমিল্লা, মো: আবুল কাসেম সভাপতি সংস্কৃতিক সংসদ ,মো: আলী কিসমত-সভাপতি কুমিল্লা বিমানবন্দর ও বাস্তবায়ন কমিটি, জসীম উদ্দিন আহমেদ -সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মো: ফরিদ উদ্দিন, আবু বকর সিদ্দিক ভূইয়া -সিনিয়র উপদেষ্টা কুমিল্লা বিমানবন্দর ও বাস্তবায়ন কমিটি, অধ্যাপক মো: রুহুল আমীন মজুমদার , খন্দকার হুমায়ুন কবির, খায়রুল আনাম রায়হান -সংগঠক চারণ সাংস্কৃতিক কেন্দ্র, মো: আজাদ সরকার লিটন সভাপতি নওয়াব ফয়জুন্নেছা ফাউন্ডেশন, সাবেক ছাত্র নেতা বোরহান উদ্দিন ভূইয়া, যুব ইউনিয়ন এর সাধারণ সম্পাদক জোনায়েদ রায়হান, ভিক্টোরিয়া কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল খান,আনম মাসুম বিল্লাহ, কচিকাচা মেলা সংগঠক মেহেদী হাসান, ছাত্র ফ্রন্টের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মানবাধিকারের আবদুল হান্নান, এ‍ড রাসেল রাফি, সৈয়দ সোহেল, ফখরুল ইসলাম, মো: সোহেল, নারী নেত্রী সেলিনা বেগম, সেলিম খান, চাদপুর ব্যবসায়ী মাহাবুব মজুমদার, যুব নেতা বোরহান, সালেহা সালু, গৌরী দে, ইন্জিনিয়ার মোর্শেদ আলম, মোহাম্মদ সোহেল, সরকার ফারুক, খন্দকার হুমায়ুন, জেসমিন জেসি প্রমূখ।

বক্তারা এই অন্তর্বর্তী সরকারকে সময়েই কুমিল্লা নামে বিভাগ, ঢাকা কুমিল্লা সরাসরি রেলপথ ও বিমান বন্দর চালুর দাবি জানান। বক্তারা বলেন দীর্ঘ দিন যাবৎ এই কুমিল্লা বঞ্চিত। শিক্ষা, সংস্কৃতি, বিশ্ববিদ্যালয়, প্রবাসী আয়, ইপিজেড সহ প্রথম ব্যাংকের শহর কুমিল্লা। আগের চেয়ে বর্তমানে জনসংখ্যা ও পরিধি বেড়েছে। সব কিছু মিলিয়ে দেশের পূর্ব দক্ষিনাঞ্চলের বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রান কেন্দ্র কুমিল্লা । এক সময়ে ভারত বর্ষের ত্রিপুরার রাজধানী ছিল এই কুমিল্লা। এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবী কুমিল্লার নামে বিভাগ, ঢাকা- কুমিল্লা সরাসরি রেলপথ এবং বিমান বন্দর পুনরায় চালু করা। নানা রাজনৈতিক মেরুকরণ ও বিগত সরকার গুলোর উদাসীনতার কারনে আমরা তা থেকে বঞ্চিত হচ্ছি। ইতিমধ্যে বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগ ঘোষণা হলেও কুমিল্লা হয় নাই।” সচেতন রাজনৈতিক ফোরাম”, কুমিল্লা’, ২০২২ সালে কুমিল্লার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠন সহ বুদ্ধিজীবি সমন্বয়ে গঠিত হওয়ার পর থেকে কুমিল্লার সমসাময়িক দাবী আদায় সহ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের সাথে সোচ্চার থেকে কর্মসূচী অব্যাহত আছে। আমরা চাই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এই দাবী সমূহ বাস্তবায়ন করে এই জনপদের মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্খা করলে তা সরাসরি জনগনের প্রাপ্তি হিসাবে গণ্য হবে। মানব বন্ধনে নানা শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page