সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline
মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌয়ারা বাজারে ডাকাতির প্রস্তুতিকালে আটক-৩
/ ২৩৬ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৩:৪১ অপরাহ্ন

কুমিল্লা চৌয়ারা বাজারে ডাকাতির প্রস্তুতিকালে আটক-৩

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর দক্ষিণের চৌয়ারা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (৩০ নভেম্বর) গভীর রাতে চৌয়ারা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চৌয়ারা উলুরচর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে আওলাদ ওরফে ল্যাংরা আওলাদ (৩২), একই গ্রামের সোলাইমানের ছেলে ইউসুফ (২২) ও আলী আক্কাসের ছেলে কবির হোসেন (৩০)।

থানা পুলিশ সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে চৌয়ারা উলুরচর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে আওলাদ ওরফে ল্যাংরা আওলাদ, একই গ্রামের সোলাইমানের ছেলে ইউসুফ ও আলী আক্কাসের ছেলে কবির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা ২-৩ জন সহযোগী দৌড়ে পালিয়ে যান। আসামিরা চৌয়ারা গরু বাজার পাকা রাস্তার উপর দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ একটি সিলভার কালার প্রাইভেটকার নিয়ে জড়ো হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন । তারা এলাকার পথচারীদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিস ডাকাতি করতেন।
গ্রেফতারকৃত আওলাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। অপর আসামীদের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া গ্রেফতারকৃত আওলাদের বিরুদ্ধে চৌয়ারা বাজারে প্রকাশ্যে পিস্তল নিয়ে মহড়া দেয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান , আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডাকাত চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page