শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
কুমিল্লা দাউদকান্দিতে যৌথবাহিনির অভিযানে বিদেশী পিস্তলসহ আটক-১
/ ২১০ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৩:৩২ অপরাহ্ন

কুমিল্লা দাউদকান্দিতে যৌথবাহিনির অভিযানে বিদেশী পিস্তলসহ আটক-১

 

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে দাউদকান্দি উপজেলার চারিপাড়া চৌমুনী বাজারের সরকার মার্কেট নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাজ্জাদ করিম খান।

গ্রেফতারকৃত নূর মোহাম্মদ (৪০) দাউদকান্দি উপজেলার চারিপাড়া এলাকার মৃত মোফাজ্জর আলীর ছেলে।

পুলিশ জানায়, দাউদকান্দি উপজেলার চারিপাড়া এলাকার সরকার মার্কেটের সরকার কসমেটিক্স ও রেন্ট কার নামক দোকানের মালিক নূর মোহাম্মদের কাছে একটি বিদেশি পিস্তল আছে এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপ পুলিশ পরিদর্শক নিংওয়াই মারমার নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এই সময় অস্ত্রসহ নূর মোহাম্মদকে গ্রেফতার করে পুলিশ।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাজ্জাদ করিম খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আমরা তাকে অস্ত্রসহ গ্রেফতার করি। আসামীর বিরুদ্ধে পূর্বের কোনো মামলা নেই। ইতিমধ্যেই আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page