মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের উদ‍্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা।
/ ২৬৯ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫৭ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের উদ‍্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা।

 

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের উদ‍্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কুমিল্লার আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ১২ রবিউল আউয়াল বিকেলে বুড়িচং উপজেলার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর পরিচালনায় ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন, ফকির বাজার ইসলামিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা, টাটেরা মহিলা দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ শাহিনুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন ,বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ সুমন, আলমগীর হোসেন, আবদুল্লাহ, ফয়েজ আহাম্মদ, মোঃ সুজন, মোঃ হেলাল, মোঃ মিজানুর রহমান সহ আরও অনেকে।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, রাসূলুল্লাহ (সা.) এমন এক সময় পৃথিবীতে আগমন করেছেন যখন সমগ্র পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিলো। অশ্লীলতা, বেহায়াপনা এবং কন্যা সন্তানকে জীবিত পুতে ফেলা ছিলো তৎকালীন সময়ের স্বাভাবিক বিষয়। নারীদের কোন সম্মান ছিলোনা। এমন এক কঠিন সময়ে মহান আল্লাহ তা’য়ালা আলোকবর্তিকা হিসেবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে আরবের পবিত্র মক্কা নগরীতে প্রেরণ করেন। দুনিয়ায় আগমনের পরে ধীরে ধীরে প্রিয় নবী (সা.) মক্কা নগরী সহ পুরো আরব জাহানকে শান্তিময় করে তুলেন। বক্তারা এসময় আরো বলেন, বর্তমান দ্বন্দ্ব সংঘাতময় পরিস্থিতিতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর আদর্শ সামনে রেখে আমাদের জীবন যাপন করতে হবে।আর তা হলেই দুনিয়ার জীবনে শান্তি এবং পরকালে নাজাত লাভে ধন্য হব আমরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page