শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Headline
Wellcome to our website...
কুমিল্লা সদরে ডোবা থেকে অর্ধ গলিত যুবকের মরদেহ উদ্ধার
/ ১৯৯ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২:৪৫ অপরাহ্ন

কুমিল্লা সদরে ডোবা থেকে অর্ধ গলিত যুবকের মরদেহ উদ্ধার

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদরের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ ।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার জেলার সদর উপজেলার আলেখারচর এলাকার একটি ডোবায় কম্বলে মোড়ানো অর্ধ গলিত একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ৯৯৯ এ ফোন দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত না হলেও এটি কুমিল্লার বাঙ্গরাবাজার থানার বাসিন্দা অটোরিকশা চালক সায়মন এর মরদেহ বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তারা জানান, আলেখারচর এলাকায় তারা একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। প্রায় ১৫ দিন আগে সায়মন বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হলেও আর বাড়িতে ফিরে আসেনি সায়মন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত যুবককে অন্য কোথাও হত্যার পর এখানে ফেলে যাওয়া হয়েছে বলে আমরা ধারণা করা হচ্ছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page