রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Headline
আজ ০৭ মার্চ, ২০২৬, শনিবার ছুটির দিনেও অফিস করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বরিশালে ডেইলি ক্রাইম বার্তা পএিকা অফিসে দোয়া ও ইফতার মাহফিল। মোবাইল কোর্ট বিএসটিআই, কুমিল্লা কুষ্টিয়ায় জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভায় ভারপ্রাপ্ত ডিসি পাটের হারানো গৌরব আবারও ফিরিয়ে আনতে হবে ঢাকা–১৪ আসনের অন্তর্ভুক্ত সাভার উপজেলায় বনগাঁও ইউনিয়ন পরিষদের গডফাদার প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা ভালুকা উপজেলা শাখার পেশাজীবি বিভাগের (জামায়াতের অংগ সংগঠন) অন্তর্গত সীডস্টোর ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পেশাদার সাংবাদিকদের সুরক্ষা ও রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে রাজপথে এনপিএস ৭ মার্চের কারাবাস: একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি মো. সহিদুল ইসলাম সুমন “ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান” কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
Headline
Wellcome to our website...
কুলাউড়ায় আওয়ামীলীগ সভাপতি ও সাবেক মেয়রসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
/ ১১২ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৩:১৭ অপরাহ্ন

কুলাউড়ায় আওয়ামীলীগ সভাপতি ও সাবেক মেয়রসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাঁধা ও হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদ্য সাবেক পৌর মেয়র,ইউপি চেয়ারম্যানসহ ছাত্রলীগ ও যুবলীগের ২০ জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়েছে আরও ২০ থেকে ৩০ জন অভিযুক্তকে।

শনিবার(২৪ই আগস্ট) কুলাউড়া থানায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবুল ফাত্তাহ ফাহিম।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, সদ্য সাবেক পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ,হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ বক্স, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমূখ।

মামলার বাদী আবুল ফাত্তাহ ফাহিম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ই জুলাই কুলাউড়া পৌর শহরে সাধারণ শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় সদ্য সাবেক মেয়রের নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের মারধর ও হেনস্তা করে শিক্ষার্থীদের।

তিনি জানান, হামলায় জড়িত ২০ জনের নাম উল্লেখসহ আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা রেখে থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
০১৭৪৫৯৩৯৪৪৮

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page