সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Headline
আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতে নিয়মিতই বিভিন্ন এলাকায় ছুটে চলেন সংসদ সদস্য জননেতা আফজাল হোসাইন। রাজনৈতিক অর্থনীতিঃ বাংলাদেশের আমলাতন্ত্র বনাম রাজনৈতিক দৃঢ়তা বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা! মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য: দুর্ঘটনা ও যানজটের দায় কার???🚨 সীমান্ত পেরিয়ে ৬ ভারতীয় বাইক, কুমিল্লায় ডিবির জালে ৯ জন
Headline
Wellcome to our website...
গফরগাঁও পৌরসভার মেয়রকে পিটিয়ে পুলিশে দিলেন এলাকাবাসী
/ ২৬১ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৯:১২ পূর্বাহ্ন

গফরগাঁও পৌরসভার মেয়রকে পিটিয়ে পুলিশে দিলেন এলাকাবাসী
দেবব্রত গোস্বামী (অপুর্ব)
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

মেয়রদের অপসারণের খবর জানাজানি হওয়ার এক বছর চার মাস পর নিজের কার্যালয়ে যান গফরগাঁও পৌরসভার মেয়র ইকবাল হোসেন সুমন। এ খবরে স্থানীয়রা তার কার্যালয়ে গিয়ে তাকে মারধরের পর পুলিশের কাছে তুলে দেন। সোমবার (১৯ আগস্ট) দুপুরে গফরগাঁও পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মেয়র ইকবাল হোসেন সুমন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টানা দুইবার গফরগাঁও পৌরসভার মেয়র নির্বাচিত হন। এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে গফরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবলের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে তিনি গফরগাঁও ছেড়ে দেন। এ ঘটনার এক বছর চার মাস পর সোমবার সকালে তিনি নিজ কার্যালয়ে গেলে তাকে মারধর করা হয়।একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বেলা সোয়া ১০টার দিকে ইকবাল হোসেন পৌরসভার কার্যালয়ে যান। তিনি যাওয়ার কিছুক্ষণ পরই দল বেধে কিছু লোক পৌরসভা কার্যালয়ে গিয়ে মেয়রকে মারধর করেন। পরে ওই তারাই মেয়রকে পৌরসভার অদূরে গফরগাঁও থানায় নিয়ে পুলিশের হাতে তুলে দেন। বেলা আড়াইটার দিকে ইকবাল হোসেন পুলিশ হেফাজতে ছিলেন বলে জানা গেছে।

গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, মেয়র থানা পুলিশের হেফাজতে আছেন। তবে তাকে মারধর করা হয়েছে কিনা সেটি জানা নেই। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।স্থানীয়রা জানান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাহ বাবেল ও ইকবাল হোসেন সুমন মিলে গফরগাঁওয়ে ত্রাসের রাজত্ব তৈরি করেছিলেন। তবে ২০২৩ সালে সংসদ সদস্যের সঙ্গে মেয়রের বিরোধ সৃষ্টি হয়। সংসদ সদস্যের হুমকির কারণে ওই সময় থেকেই ইকবাল হোসেন গফরগাঁও ছাড়া হন। এরপর থেকে তিনি গফরগাঁও পৌরসভায় নিজের কার্যালয়ে যাননি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page