শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন
/ ২৪৯ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২:০৩ অপরাহ্ন

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন

মো. আনোয়ারুল ইসলাম।।
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের সামনে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কুদ্দুস।
মানববন্ধনে অংশ নেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউছার, দৈনিক কুমিল্লার জমিনের প্রতিনিধি ফারুক আহাম্মদ, দৈনিক প্রতিদিনের কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি গাজী রুবেল, চ্যানেল এস প্রতিনিধি মো. হারুন অর রশীদ, দৈনিক রূপসী বাংলা ও আজকের পত্রিকার প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, মানবজমিনের সাইফুল ইসলাম ভূইয়া, দৈনিক কালবেলার আতাউর রহমান, দৈনিক ভোরের সূর্যোদয়ের রেজাউল করিম শাকিল, দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ–এর ঈমাম হোসেন ও সোহেল ইসলাম, যায়যায়দিনের বাছির উদ্দিন, দৈনিক ভোরের কলামের সোহেল খান চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের উসমান ভূইয়া এবং সাংবাদিক আফসার উদ্দিন।
বক্তারা বলেন, গত সরকারের দেড় দশকে সাংবাদিক সাগর–রুনি হত্যাসহ যেসকল গণমাধ্যমকর্মী খুন হয়েছে এসব ঘটনার কোনো সুষ্ঠু বিচার হয়নি। তাঁদের মতে, বিলম্বিত বিচার অবিচারেরই সমান। বক্তারা আশা প্রকাশ করেন, অন্তবর্তীকালীন সরকার সাংবাদিক হত্যার দ্রুত বিচার করে দৃষ্টান্ত স্থাপন করবে। গণমাধ্যমকর্মী খুন হয়েছে এসব ঘটনার কোনো সুষ্ঠু বিচার হয়নি। তাঁদের মতে, বিলম্বিত বিচার অবিচারেরই সমান। বক্তারা আশা প্রকাশ করেন, অন্তবর্তীকালীন সরকার সাংবাদিক হত্যার দ্রুত বিচার করে দৃষ্টান্ত স্থাপন করবে।

ক্যাপশনঃ- গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কর্মরত সাংবাদিকগণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page