শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
গোপালগঞ্জে ভাইরাল মাদক কারবারী ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে
/ ২০০ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৭:১২ অপরাহ্ন

গোপালগঞ্জে ভাইরাল মাদক কারবারী

ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ সাজিম মোল্যা

গোপালগঞ্জের কোটালিপাড়ার শাদুল্লাপুর ইউনিয়নের পিরেরবাড়ী এলাকার ভাইরাল হওয়া মাদক কারবারী মৃত নরেন্দ্রনাথ দত্তের ছেলে তাপস দত্ত প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো গ্রেফতার হয়নি।। সদ্য তাপসের মাদক সেবনের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় তাপস তার মাদকসেবী বন্ধুদের সাথে নিয়ে তার ব্যাবসা প্রতিষ্ঠান কোটালিপাড়া উপজেলার পিরেরবাড়ী বাজার এলাকায় অন্তর টেলিকম এ বসে ইয়াবা সেবন করছে। ইয়াবা সেবনের ভিডিও চিত্র সাথে থাকা অন্য মাদকসেবীরা গোপনে ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে প্রথম তাপস তার মুঠোফোন বন্ধ করে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে কিন্তু এরপর সে কোনো কিছুর তোয়াক্কা না করে দোকান খুলে আবার প্রকাশ্যে সেখানে বসেন। বিষয়টি অনুসন্ধান করতে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলতে গেলে তার ক্ষমতার ভয়ে বেশির ভাগ মানুষই সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকেই বলেন তিনি ব্যাবসার আড়ালে মাদক সেবন ও ব্যাবসার সাথে জড়িত দীর্ঘদিন ধরে তাপস মাদক কারবারের সাথে জড়িত থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসন কোনো ব্যাবস্থা নেয়নি সদ্য তাপস ও তার সহযোগীদের মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরও সে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে।। এখনো তাকে আটক বা গ্রেফতার করা হয়নি, এলাকাবাসীর দাবী দ্রুত তাপসকে গ্রেফতার করে এই এলাকাকে মাদক মুক্ত করা। এবিষয়ে ভাঙ্গার হাট পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান- এরই মধ্যে একটি বেনামা অভিযোগ তারা পেয়েছেন বিষয়টি তদন্ত করে অচিরেই ব্যাবস্থা নেওয়া হবে। অভিযুক্ত তাপসের সাথে বারবার যোগাযোগ করা হলেও এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেননি তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page