সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Headline
মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার
Headline
Wellcome to our website...
চাঁদপুরে বামগণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
/ ২১০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৪২ পূর্বাহ্ন

চাঁদপুরে বামগণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা, উভয় দেশে জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে চাঁদপুরে বামগণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় শহরের চিত্রলেখার মোড়, শপথ চত্বর ও পালবাজার মোড়ে এই বিক্ষোভ ও সমাবেশ হয়। প্রত্যেকটি স্পটে মিছিলসহকারে অবস্হান নেয়া হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী। বক্তব্য রাখেন, জেলা বাসদের সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন। একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক কমরেড আজিজুর রহমান। সমাবেশ পরিচালনা করেন জেলা বাসদ সদস্য কমরেড জিএম বাদশা।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা করা হয় এবং জাতীয় পতাকা অবমাননা করা হয়। এর রেশ ধরে বাংলাদেশেও ভারতের জাতীয় পতাকা অবমাননা করা হয়। উভয় দেশের ধর্মীয় উগ্রবাদীদের এহেন কর্মকাণ্ড ঘৃণিত ও ন্যাক্কারজনক কাজ। এর ফল নৈরাজ্য ও অরাজকতা ছাড়া কিছুই নয়। অবিলম্বে উভয় দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান। উভয় দেশের জনগণের মধ্যে দৃঢ ঐক্যের জন্য জনগণকে অনুরোধ করেন।

বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি কোনভাবেই বিনষ্ট হতে দেয়া যাবে না। মহান মুক্তিযুদ্ধের অন্যতম মূলনীতি ‘অসাম্প্রদায়িকতা’। যা ৭২’র সংবিধানে আছে। এ চেতনা বিনষ্ট হওয়া মানেই বাংলাদেশ-ভারতে অশান্তি নেমে আসা এবং নতুন ফ্যাসিস্ট জন্ম দেয়া। এটা কোনভাবেই করা যাবে না। তাই ধর্মীয় উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এবং অর্থনৈতিক মুক্তির জন্য শ্রমজীবীদের মাধ্যমে গণবিপ্লব রচনা করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page