সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Headline
বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি
Headline
Wellcome to our website...
চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি আটক।
/ ২৯৮ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৯ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি আটক।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা কৃষকলীগ সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার হত্যা মামলার প্রধান আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা মঞ্জিলকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদরের নয়মাইল ইটভাটার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মঞ্জিল(৩৭) চুয়াডাঙ্গা সদর উপজেলার কবিখালি গ্রামের মৃত আলিম উদ্দীনের ছেলে ও মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রতনের কর্মী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা। সেসময় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের ফলে হত্যাকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে, আসামি মঞ্জিলের অবস্থান সম্পর্কে তথ্য পায় পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) হাসানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নয়মাইল বাজারের পাশে একটি ইটের ভাটায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মঞ্জিল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, পুলিশ কৌশলে তাকে আটক করে থানা হেফাজতে নেন।

সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হত্যা মামলার প্রধান আসামি মঞ্জিলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় আগামীকাল (আজ) তাকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলাটির অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন করা হবে। তিনি আরও বরেন, ওই মামলার বাকি আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, গোলাম ফারুক জোয়ার্দ্দার গত ৬ আগস্ট বিকেলে মোটরসাইকেল চালিয়ে নিজ এলাকার মোমিনপুর বাজারে, বাজার করতে যাচ্ছিলেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মঞ্জিলুরের নেতৃত্বে কয়েকজন সশস্ত্র ব্যাক্তি তাকে লাঠি দিয়ে আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় গত ৮ আগস্ট নিহত গোলাম ফারুকের স্ত্রী বাদী হয়ে মঞ্জিলকে প্রধান আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলাতে মঞ্জিলকে গ্রেফতার করে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page