মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
চুয়াডাঙ্গার আলোচিত রুপা অস্ত্রসহ যৌথবাহিনীর হাতে আটক।
/ ২৭৪ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গার আলোচিত রুপা অস্ত্রসহ যৌথবাহিনীর হাতে আটক।

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ২৫-১০-২৪

চুয়াডাঙ্গায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মহিলা লীগ নেত্রী ব্যাপক আলোচিত রুপা খাতুনকে আটক করেছে। এ সময় তার নিকট থেকে একটি অবৈধ ইয়ারগান, একটি হাসুয়া, একটি বটি, পাসপোর্ট ও নগদ সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করেছে।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) ভোরের দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে রুপাকে আটক করে। পরে আমাদেরকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তার নিকট থেকে একটি ইয়ারগান, একটি হাসুয়া, একটি বটি, কয়েকটি পাসপোর্ট ও খালি দেশীয় মদের বোতল পাওয়া যায়।

তিনি আরও বলেন, তার নিকট থেকে নগত সাড়ে ৭ লাখ টাকা পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখা ও মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে রুপার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও রুপার বিরুদ্ধে মাদকের ব্যবসা, নারীদের দিয়ে দেহব্যবসা, একাধিক বিবাহ করে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে সেগুলোর তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page