শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Headline
Wellcome to our website...
চুয়াডাঙ্গার দশনায় যৌবাহিনীর অভিযান ফেন্সিডিলসহ জামাই-শাশুড়ি আটক।
/ ২৪১ Time View
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দশনায় যৌবাহিনীর অভিযান ফেন্সিডিলসহ জামাই-শাশুড়ি আটক।

চুয়াডাঙ্গা) প্রতিনিধি : ২৮-০৯-২৪

চুয়াডাঙ্গার দর্শনায় ২৮০ বােতল ফেন্সিডিল সহ শাশুড়ি চায়না খাতুন (৩৫) এবং জামাই রাজা মিয়াকে (২৬) আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে ফেন্সিডিলসহ আটক করে যৌথবাহিনী।

আটককৃত চায়না খাতুন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার মাদক ব্যবসায়ী আরিফের স্ত্রী এবং রাজা মিয়া ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা )এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান ও বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা মোহাম্মদপুর এলাকার আরিফের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঔ বাড়ি থেকে ২৮০ বােতল আমদনী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ চায়না খাতুন এবং তার জামাই রাজা মিয়াকে আটক করে।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানান, জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সাহারা খাতুন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page