শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Headline
Wellcome to our website...
চুয়াডাঙ্গার সীমান্তে বিজিবির অভিযান হুন্ডির টাকাসহ আটক-২
/ ২৫৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গার সীমান্তে বিজিবির অভিযান
হুন্ডির টাকাসহ আটক-২

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনায়-৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে হুন্ডির ২৩ লাখ ৪৮ হাজার টাকাসহ দু’জনকে আটক করেছে। মঙ্গলবার দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে হুন্ডির টাকাসহ দু’জনকে আটক করে বিজিবি। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার সুবদিয়া গ্রামের কাশেম আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৬) এবং একই জেলার জয়নগর গ্রামের মৃত মস্তর আলীর ছেলে মো. শওকত (৫২)। আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সারে ৭ টার সময় বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের (পিএসসি) পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনস্থ দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত সীমান্ত হতে আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্যামপুর তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২ টার দিকে দু’জন ব্যক্তি একটি মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকা দিয়ে দর্শনার দিকে আসতে দেখলে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে একটি কালো রঙের ব্যাগসহ তাদেরকে আটক করে। পরবর্তীতে আটককৃত আসামীসহ ব্যাগটি তল্লাশি করে নগদ ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা, ১ টি মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করে। আটক দু’জনকে টাকাসহ দর্শনা থানায় হস্তান্তর করতঃ তাদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃমিঠুন মাহমুদ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১৯২২৩০৯২৯৯

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page