বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline
সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা।
Headline
Wellcome to our website...
ছাত্রাবাসের পানির ট্রাঙ্কে হতে এক কিশোরের খণ্ডিত মরদেহ উদ্ধার
/ ৩৭৬ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪, ৪:৪১ অপরাহ্ন

ছাত্রাবাসের পানির ট্রাঙ্কে হতে এক কিশোরের খণ্ডিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার বাংলাদেশ : স্বপন
২৪ জুন ২০২৪

শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে পাবনার ঈশ্বরদীতে ছাত্রাবাস থেকে তপু হোসেন (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের মশুরিয়াপাড়ার অরণ্য ছাত্রাবাসের ৩০৫ নম্বর কক্ষে একটি টিনের ট্রাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

তপু মশুরিয়াপাড়া এলাকার কাশেম হোসেনের ছেলে। সে স্থানীয় একটি ওয়ার্কশপে (কারখানায়) মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো।
দুই জন আটক ব্যাক্তির হলেন, মশুরিয়াপাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে আলিফ হোসেন (১৬) ও মো. মনিরুজ্জামান (২২)।
তপুর চাচাতো ভাই রাজু বলেন, ১৫ জুন তপু নিখোঁজ হয়। এরপর তার মোবাইল থেকে কাশেম হোসেনকে ফোন দিয়ে জানানো হয় তপুকে আটকে রাখা হয়েছে। ১০ হাজার টাকা পাঠালে তাকে ছেড়ে দেওয়া হবে। কাশেম হোসেন ওই নম্বরে ১০ হাজার টাকা বিকাশে টাকা পাঠিয়ে দেন। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার বিকাল ৩টার দিকে কয়েকজন ছাত্র ঈদ শেষে ছাত্রাবাসে ফিরে ৩০৫ নম্বর কক্ষের সামনে গেলে একটি ট্রাঙ্ক থেকে দুর্গন্ধ বের হয়। এসময় তারা ছাত্রাবাসের মালিক টিপু হোসনকে খবর দিয়ে ডেকে আনেন। পুলিশকে খবর দিলে পুলিশ ট্রাঙ্কের ভেতর থেকে তপু হোসেনের মরদেহ উদ্ধার করে।
পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, ছাত্রবাসের ট্রাঙ্ক থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং তিনি দুঃখ প্রকাশ করে বলেন, পুলিশ এ বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page