শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Headline
Wellcome to our website...
জানাজা শেষে ফেরার পথে একই পরিবারের ছয়জন সড়ক দুর্ঘটনার শিকার
/ ২০১ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫, ৮:০৬ পূর্বাহ্ন

জানাজা শেষে ফেরার পথে একই পরিবারের ছয়জন সড়ক দুর্ঘটনার শিকার

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন একই পরিবারের ৬ সদস্য। তারা সকলে শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিকট আত্মীর দাফন শেষে ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। এতে স্বামী, স্ত্রী, বাবা ও মাকে সংকটাপন্ন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে ফকিরহাট সদর হাসপাতালের চিকিৎসক।

ঢাকা-খুলনা মহাসড়কে শিউলী ফিলিং স্টেশনের কাছে মেগনিশ মোড়ে অজ্ঞাত দ্রæতগামী পরিবহনের ধাক্কায় ভ্যানটি দুমড়ে মুষড়ে যায়। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতদের অবস্থা আশংকাজনক। তাদের মধ্যে চারজনকে তৎক্ষনাত উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া গ্রামের নজরুল হাওলাদারের ছেলে ফেরদৌস হাওলাদার, আহত ফেরদৌস হাওলাদারের স্ত্রী আদুরী বেগম, মা নাছিমা বেগম ও বাবা নজরুল হাওলাদার, পালেরহাট গ্রামের নউজ উদ্দীনের স্ত্রী রিজিয়া খাতুন, পাগলা উত্তরপাড়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী নাজনীন বেগম।

আহতের পরিবার ও ফকিরহাট ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাগেরহাটের যাত্রাপুর এলাকায় এক নিকট আত্মীয়র মৃত্যুর সংবাদ শুনে ফেরদৌস হাওলাদারের পরিবারের লোকজন সেখানে যায়। রাত ১০টার দিকে ওই আত্মীয়ের দাফন শেষে ভ্যান যোগে ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন তারা। ভ্যানটি ঢাকা- খুলনা মহাসড়কের শিউলী পাম্পের কাছে মেগনিশতলা মোড়ে পৌছালে খুলনা অভিমুখী দ্রæতগামী একটি পরিরহন পিছন থেকে এসে ভ্যানটিকে জোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুষড়ে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফকিরহাট স্টেশন কর্মকর্তা মো. শাজাহান মিয়ার নেতৃত্বে একটি দল তাদের দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নয়ন কুমার দাস জানান, আহত ছয় জনের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক। ফেরদৌস হাওলাদার, তার স্ত্রী, মা ও বাবাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকী দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “ধাক্কা দিয়ে তৎক্ষনাত পরিবহনটি পালিয়ে গেছে। ওই পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page