রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
জামালপুরের সরিষাবাড়িতে ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
/ ২৪৮ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়িতে ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মোঃসিফাত,জামালপুর।।

সরিষাবাড়ীতে ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন আন্তঃ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে গ্রীস্মকালীন কাবাডি বালক ও বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন ও উদ্বোধন করেন ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌকত জামিল শুভ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হোসেন, একাডেমিক সুপার ভাইজার এ টি এম রহুল আমিন বেগ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন,সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সিফাত,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার আওতাধীন স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষক ও স্বাস্থ্য-সুরক্ষা বিষয়ক শিক্ষকরা।
বালকদের কাবাডি খেলায় রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ২৫ পয়েন্ট এর ব্যবধানে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বালিকাদের প্রতিদ্বন্দ্বী দল না আসায় উপজেলা পর্যায়ে বিজয়ী ঘোষণা করেন খেলার মাঠে উপস্থিত থাকা সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়কে।উক্ত খেলাটি পরিচালনা করেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আবুল কালাম আজাদ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page