সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
জীবননগরে স্কুল শিক্ষক নিখোঁজের ৪দিন সন্ধান পেতে শিক্ষক শিক্ষাথীদের মানববন্ধন।
/ ২৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৯:০৪ অপরাহ্ন

জীবননগরে স্কুল শিক্ষক নিখোঁজের ৪দিন সন্ধান পেতে শিক্ষক শিক্ষাথীদের মানববন্ধন।

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার জীবননগর পৌর কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক ৪দিন যাবৎ নিখোজ সন্ধান পেতে শিক্ষক শিক্ষাথীদের মানববন্ধন।

 

বৃহসপ্রতিবার বিকাল ৫টার সময় জীবননগর পৌর কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে জীবননগর বাসষ্ট্রান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

নিখোঁজ স্কুল শিক্ষক সুজন হোসেন(৩১) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।এ ঘটনায় নিখোঁজ স্কুল শিক্ষকের বড় ভাই জীবননগর থানায় একটি সাধারন ডায়েরী (জিডি)করেছেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়,সুজন হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে জীবননগর শহরে থাকেন।এবং গোপালনগরে ৯ বছর ধরে বাসা ভাড়া করে থাকেন। কিন্তু কোনদিন কারো সাথে কোন ঝামেলা হয়েছে এমন কথা কখনও শুনতে পাইনি। সুজন জীবননগর পৌর কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করেন এর পাশাপাশি টিউশনি করান। আর ছাত্রদের নিয়ে মাঝে মাঝে খেলাধুলা করতেন। ইঠাৎ শুনি তাকে খুজে পাওয়া যাচ্ছে না।তার স্কুলের শিক্ষকরা তাকে খুজে না পেয়ে গ্রামের বাসায় আসে ।তারপর জানতে পারি সুজন নিখোজ রয়েছে। পরিবারের সবাই খোজাখুজি করেও তার কোন সন্ধান পাচ্ছি না।

 

সুজনের ভাগ্নে রানা বলেন, গত রবিবার(৬ অক্টোবর) বিকালে স্কুল থেকে তিনি বাসায় ফেরেন, খাবারের জন্য রাইস কুকারে ভাত রান্নায় বসিয়ে ছিলেন। ঘরের ভিতরে তার একটি নষ্ট ও সচল মোবাইল চার্জে পাওয়া যায় তবে মোবাইল দুটোর একটাও সিম ছিলোনা। পরিচিত সকলের মাধ্যমে খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান না পেয়ে পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। বুধবার সকালে একজন মোবাইলে কল করে জানান, তাকে ঢাকায় রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। আমরা গাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে তিনি আবার ফোন দিয়ে রক্তের গ্রুপ জেনে নিলেন, কিছুক্ষন পর জুরুরি চিকিৎসা বাবদ টাকা দাবি করেন বিষয়টি পুলিশকে জানানোর পর থেকে তাদের মোবাইল বন্ধ পাচ্ছি।

 

জীবননগর পৌর কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন বলেন,গত সোমবার সকালে তিনি স্কুলে যায়নি, মঙ্গলবারও না গেলে তখন স্কুলের শিক্ষকরা তার মোবাইলে যোগাযোগ করেন কিন্তু বন্ধ পাই।শিক্ষকরা তখন সুজনের গ্রামের বাসায় যেয়ে বিষয়টা জানান। ৪দিন পার হয়ে গেলেও এখনও পযন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি ।

এদিকে মানববন্ধনে বক্তব্য রাখেন,জীবননগর উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আঃ মোতালেব,প্রাইড প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মাসুদ পারভেজ রানা প্রমুখ।

 

জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, এই ঘটনায় নিখোঁজের বড় ভাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা সকল থানায় বিষয়টি জানিয়ে দিয়েছি৷ আশা করি খুবই দ্রুত তার সন্ধান পাওয়া যাবে।###

মোঃ মিঠুন মাহমুদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page