শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
ডিসেম্বরে নির্বাচন দেন, সেনাবাহিনী প্রস্তুত আছে- কুমিল্লায় বরকত উল্লাহ বুলু
/ ১৯৪ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৫:২১ অপরাহ্ন

ডিসেম্বরে নির্বাচন দেন, সেনাবাহিনী প্রস্তুত আছে- কুমিল্লায় বরকত উল্লাহ বুলু

 

 

জুয়েল রানা বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

সংস্কারের নাম করে অনেক রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করতে চায় বলে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে এক ডলারও বিদেশী বিনিয়োগ আসবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে না। মব সন্ত্রাস করে যে মানুষ হত্যা চলছে তাও বন্ধ করা যাবে না। সুতরাং প্রধান উপদেষ্টা ড. ইউনুসের উচিত খালেদ জিয়ার প্রতি সম্মান দেখিয়ে তাঁর প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা। এ সময় তিনি আরো বলেন – জাকারিয়া তাহের সুমনকে আহবায়ক পদে রাজি করিয়ে ভুল করিনি, কুমিল্লায় এখন বিএনপিতে জাগরণ সৃষ্টি হয়েছে। মোস্তাক আর আমার তৃপ্তি আমরা সুমনকে আহবায়ক করে ভুল করিনি। আমার মনে আজ তৃপ্তি। সুমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরুড়া মডেলে বরুড়ার ইউনিয়নগুলোতে সম্মেলন করেছে। এখন বরুড়া উপজেলা ও পৌরসভা সম্মেলন সেইভাবে হয়েছে। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন দেন। সেনাবাহিনী প্রস্তুত আছে। শনিবার (১৬ আগষ্ট) বিকেলে বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার সময়ে বাংলাদেশ থেকে ৩০ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। বিএনপি নির্বাচিত হলেই এইসব পাচার হওয়া টাকা আবার বাংলাদেশে ফেরত আনা হবে। যে কারণেই একটি সুষ্ঠ নির্বাচন দ্রুত প্রয়োজন।
সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।
কাউন্সিল অধিবেশনে একক প্রার্থী থাকায় উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন কায়সার আলম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন ও সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম নূরু, সিনিয়র সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন কল্লোল এর নাম ঘোষণা করা হয়। পৌরসভার বিএনপির একক প্রার্থী থাকায় বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার কে সভাপতি মোঃ মফিজুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও মোস্তফা জামান হানিফ কে সাংগঠনিক সম্পাদক পদে করা হয়। সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র জসিমউদদীন পাটোয়ারী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সাবেক পৌর কমিশনার এর নাম ঘোষণা করা হয়।
বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব‌্য রাখেন বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া । বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস‌্য স‌চিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু ,সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএন‌পির যুগ্ন আহবায়ক নজরু‌ল ইসলাম ভূইয়া, মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, জেলা বিএন‌পি‌ নেতা মোস্তফা জামান, সরওয়ার জাহান দোলন। উপ‌জেলা বিএনপির আহবায়ক কায়সার আলম সে‌লি‌মের সভাপতিত্বে অনু‌ষ্ঠিত স‌স্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন এড তাইফুর আলম, মোজা‌হিদ চৌধুরী, নারী‌নেত্রী সা‌কিনা বেগম, বরুড়া পৌর বিএন‌পির আহবায়ক সামসুল হক সর্দার, উপ‌জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব সৈয়দ জ‌হিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএন‌পির সদস‌্য স‌চিব ম‌ফিজুল ইসলামসহ কুমিল্লা জেলা ,মহানগর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page