শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
দৈনিক আজকের জীবন পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
/ ২৮২ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭:৪৯ পূর্বাহ্ন

দৈনিক আজকের জীবন পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

 

এ.কে পলাশ কুমিল্লা প‍্রতিনিধি:

আগামীর পথ চলায় দৈনিক আজকের জীবন সৎ, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, স্বাধীনতার পক্ষে দেশের কথা, দেশের মানুষের কথা বলবে- এ আশাবাদ ব্যক্ত করে পত্রিকাটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কুমিল্লার অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সত্য প্রকাশে আপোষহীন- এ শ্লোগানকে ধারণ করে দৈনিক আজকের জীবন পত্রিকাটি নিরপেক্ষ খবর পরিবেশনের মাধ্যমে দেশের সচেতন মহলের কাছে একটি গ্রহণযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গত ২৫ বছরে এটি দেশের অবহেলিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বরে পরিণত হয়েছে। বিভিন্ন সেক্টরের অনিয়মকে নির্ভীক চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের সার্বিক এগিয়ে যাওয়ার চিত্রও ব্যাপকভাবে ফুটিয়ে তুলছে দৈনিক আজকের জীবন। পত্রিকাটির সম্পাদক সফিকুর রহমান অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্পাদনা ও প্রকাশনার কাজটি করে আসছেন।

শুক্রবার (১ নভেম্বর) সকাল দশটায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক আজকের জীবন পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল ।কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজকের জীবন পত্রিকার জেলা প্রতিনিধি নেকবর হোসেন।

অনুষ্ঠানে দৈনিক আজকের জীবন পত্রিকার সফলতা ও শুভ কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, দৈনিক জনকণ্ঠ কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম, দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক সাদিক মামুন, সিটিভি নিউজ টুয়েন্টিফোর সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক কালবেলা কুমিল্লা ব্যুরো প্রধান দিলীপ মজুমদার, দৈনিক শিরোনাম নিজস্ব প্রতিবেদক মোতাহের হোসেন মাহবুব, দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক, কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বাহার রায়হান, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লা শহর সাবেক ছাত্র দল সভাপতি সাজ্জাদুল কবির। অনুষ্ঠান উপস্থাপনা করেন দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ও কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমজিয়াজ আহমেদ জিতু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আবদুল আউয়াল সরকার। আলোচনা শেষে অতিথি ও আমন্ত্রিত সাংবাদিকরা মিলে দৈনিক আজকের জীবন পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page