বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
নরসিংদীতে মাইক্রোবাস কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪ আহত ৪
/ ২৪১ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩১ পূর্বাহ্ন

নরসিংদীতে মাইক্রোবাস কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪ আহত ৪

আবুনাঈম রিপন ঃ নরসিংদীতে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানে মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চালকসহ আরও ৪ মাইক্রোবাস যাত্রী। ৩১ আগস্ট শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক নরসিংদীর সদর উপজেলার দগরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা। তারা সকলেই ঢাকার মিরপুর বোনের বাড়িতে বেড়ানো শেষে বাড়ি ফিরছিলেন।
নিহতরা হলেন- কামরুন নাহার (৩৫), তানজিনা (২৪), ছাবিহা (১৪) ও সাজিত (১২)। তাদের সকলের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে।নিহতের স্বজনরা জানায়, সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইমরান আহমেদ স্ব-পরিবারে স্ত্রী তানজিনার মিরপুরস্থ বোনের বাড়িতে বেড়াতে যায়। বেড়ানো শেষে নরসিংদীর বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যান এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহত হয আরও ৪ জন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কামরুন নাহার, তানজিনা, ছাবিহা ও সাজিত এই ৪ জনকে মৃত ঘোষণা করেন।  বাকীদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাকিব আসকারী জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৮ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নরসিংদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ সম্পন্ন করেছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণের ব্যাপারে হাসপাতাল এবং পুলিশ প্রশাসন বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page