শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
নরসিংদীতে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন।
/ ৪৯২ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন

নরসিংদীতে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন।

আবুনাঈম রিপন : স্টাফ রিপোর্টার :

নরসিংদীতে সাংবাদিক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ইং জুলাই,শনিবার সকালে নরসিংদীর প্রেস ক্লাবের সামনে জেলার সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁরা লেখনির মাধ্যমে সমাজের দুর্নীতি ও অনিয়ম তুলে ধরেন। এ কারণে সাংবাদিকতা করতে গিয়ে দুর্নীতিবাজ ক্ষমতাবানদের চক্ষুশূলে পরিণত হতে হয়। আকরাম হোসেন একজন সাহসী সাংবাদিক। তিনি দেশ টিভির মাধ্যমে নরসিংদীর দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেছেন। এ কারণে অনেকে তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন। এর ফলস্বরূপ তাঁর ও তাঁর পরিবারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর সময় তিনি অল্পের জন্য রক্ষা পান।বক্তারা আরও বলেন, এই ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুজনকে গ্রেপ্তার করা হলেও তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন। পুলিশ এখনো ঘটনার মূল হোতাকে চিহ্নিত করতে পারেনি,যার কারণে আকরাম হোসেন এখনো হুমকির মুখে রয়েছেন। তাঁরা অবিলম্বে মূল হোতাকে আইনের আওতায় আনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক শাহাদাৎ হোসেন রাজু, তৌকির আহমেদ, ফাহিমা খানম, আশিকুর রহমান,মোস্তাক আহমেদ, শরিফ ইকবাল রাসেল খায়রুল ইসলাম, তৌহিদুর রহমান মিঠু, হৃদয় খান, এনামুল হক রানা, সুজন চন্দ্র বর্মণ, আমিনুর রহমান সাদি প্রমুখ বক্তব্য দেন। উল্লেখ্য, গত ৯ ইং মে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাসান সিএনজি ফিলিং স্টেশনে দুর্বৃত্তরা সাংবাদিক আকরাম হোসেন ও তাঁর পরিবারের ওপর হামলা চালায়। হামলায় তিনি ও তার পরিবারে অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এ সময় হামলাকারীরা প্রাণনাশের হুমকি দেয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page