শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
নরসিংদীর পলাশ ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরকে ডাকাতি মামলায় গ্রেফতার।
/ ৫২০ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

নরসিংদীর পলাশ ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরকে ডাকাতি মামলায় গ্রেফতার।

আবু নাঈম রিপন: স্টাফ রিপোর্টার :
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি এসআই মনির হোসেনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। সম্প্রতি কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে সংঘটিত ডাকাতি ও লুটপাটের ঘটনায় দায়ের করা একটি মামলার (মামলা নম্বর: ৪/৭/২৫) প্রধান আসামি হিসেবে তাকে ৬ইং শুক্রবার রাতে নরসিংদী শহরের একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।পলাশ থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই মনিরকে গ্রেফতার করেন। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।এজাহার সূত্রে জানা গেছে, কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে ট্রলারে করে সশস্ত্র দুর্বৃত্তরা প্রবেশ করে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালায়। এসময় কর্মরত ৭ শ্রমিক আহত হন এবং ল্যাপটপ, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নেয় । তদন্তে উঠে আসে, এই ঘটনায় এসআই মনির সরাসরি নেতৃত্ব দিয়েছেন এবং হামলার পেছনে তার পরিকল্পনা ও মদদ রয়েছে।এছাড়াও, মনিরের বিরুদ্ধে পূর্বে ওয়ারেন্ট ভুক্ত আরও একটি মামলা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।পলাশ থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা তাকে কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে ডাকাতি মামলায় গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।
একসময় রাজনীতির মাধ্যমে পরিচিত হয়ে ওঠা এসআই মনিরের গ্রেফতারকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে গ্রেফতারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফলতা হিসেবে মনে করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page