বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
নরসিংদীর মনোহরদীতে ফজলুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করলো গ্রামবাসী
/ ২২৮ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ন

নরসিংদীর মনোহরদীতে ফজলুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করলো গ্রামবাসী

আবুনাঈম রিপন

: নরসিংদীর মনোহরদীতে গত শনিবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে এ ঘটনা ঘটে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফজলুর রহমান একই উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের মৃত মোক্তার উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের আমির হোসেনের বাড়িতে অটো রিকশা চুরি করতে গেলে ফজলুর রহমানকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। চোর সন্দেহে হত্যার পর প্বার্শবর্তী গ্রামের খোকা মিয়ার পুকুর পাড়ে নিহতের লাশ ফেলে রেখে যায় আমির হোসেন।

এ বিষয়ে নিহতের স্বজনের সাথে কথা বললে তারা জানান, ফজলুর রহমানের কোন সময় চুরির স্বভাব ছিলনা। সে দীর্ঘদিন প্রবাসে ছিল। প্রবাস থেকে আসার পর সে কিছুদিন মানসিকভাবে অসুস্থ ছিল। এমনিতে তার কোন শত্রু ছিলনা। এখন কি কারণে তাকে মারা হয়েছে আমরা বুঝতে পারতেছিনা। থানায় অভিযোগ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হত্যার কারণ উদঘাটন করলেই বুঝা যাবে, তাকে কেন মারা হলো!

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হাসান জানান,চোর সন্দেহে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page