শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
নরসিংদীর মাধবদী বাজারে শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই।
/ ৫৩৫ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

নরসিংদীর মাধবদী বাজারে শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই।

আবু নাঈম রিপন: স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মাধবধীতে, ৪ জুলাই শুক্রবার ভোর ৫টার দিকে মাধবদী বাজারে মুড়ি ও স্বর্ণ পট্টি এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁচ্ছে এবং স্থানীয়দের চেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর সকাল ৭টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে ৫ ঘন্টা সময় লাগে, এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে মাধবদী বড় মসজিদ থেকে মাইকে আগুন লাগার খবর প্রথমে প্রচার করা হলে স্থানীয় এলাকাবাসী ও আশপাশের ব্যবসায়ীরা আগুন নেভাতে ছুটে আসেন। মূহুর্তের মধ্যে আগুন একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। এরপর একে একে দমকল বাহিনীর মাধবদী, নরসিংদী ও পলাশ স্টেশনের ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনের তীব্রতায় মুদি,খাদ্যপণ্যের এবং স্বর্ণের প্রায় শতাধিক দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও বলতে পারছেন না কেউ। অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রায়হান আহমেদ জানান,ভোর ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুতই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে একে একে আরও ইউনিট যুক্ত হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টা পর্যন্ত সময় লাগে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কি কারণে আগুনের সূত্রপাত ঘটে তার সঠিক তথ্য না পাওয়ায় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page