মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
Headline
টঙ্গীতে তথ্যবাণী পত্রিকার সম্পাদক প্রয়াত আমিনুল হক’র স্মরণে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরন পদ্মা সেতুতে মাঝ রাতে বাস দুর্ঘটনায় হেলপার নিহত, আহত ৭-৮ ব্রাহ্মণপাড়া বৃহওর চান্দলা প্রবাসী ইসলামী সমাজ কল্যান এর উদ্যাগে হিফজুল কোরান প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কুমিল্লায় চলছে দ্বিতীয় দিনের নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা জোরদার চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ সরাইল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ গ্রামবাসী’র মাঝে ৪ ঘন্টা সংঘর্ষ চলে, আহত শতাধিক সুনামগঞ্জে শাল্লায় হাওর ফসল রক্ষা স্বাধীন বাংলাদেশ এবং মেজর জিয়াউর রহমান
Headline
Wellcome to our website...
নরসিংদীর রায়পুরায় ম্যারাথনে অংশ নিলেন দেশ,বিদেশের ৭০০ দৌড়বিদ ।
/ ৮৩ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরায় ম্যারাথনে অংশ নিলেন দেশ,বিদেশের ৭০০ দৌড়বিদ ।

আবুনাঈম রিপন :

নরসিংদী রায়পুরায়,২৪ ইং নভেম্বর, শুক্রবার ভোর হতে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ম্যারাথনে তিন ক্যাটাগরিতে অংশ নেন দেশ-বিদেশের ৭শত জন দৌড়বিদ। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিটি যৌথ ভাবে আয়োজন করে এই ম্যারাথন।এই ম্যারাথনে অংশ নিতে জড়ো হন চীন, জাপান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া ও চেক রিপাবলিকের ১৫ জন নাগরিকসহ নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাশ, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান সহ দেশের বিভিন্ন অঞ্চলের ৭০০ জন দৌড়বিদ।
শুক্রবার ভোরে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে একত্রিত হন পৃর্ব থেকেই রেজিস্ট্রেশন করা এসব দৌড়বিদ। বিভিন্ন বয়সী ও পেশার দৌড়বিদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। এর আগে রায়পুরায় আনুষ্ঠানিকভাবে দুইবার হাফ ম্যারাথন হলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ফুল ম্যারাথন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় ভোর ৫টায় পর্যায়ক্রমে তিন ক্যাটাগরিতে ৭শত জন দৌড়বিদ শুরু করেন দৌড়। ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার ১০০ জন, হাফ ম্যারাথন ২১ কিলোমিটার ৩০০ জন ও ১০ কিলোমিটার ম্যারাথনেও ৩০০ জন মিলিয়ে মোট ৭০০ দৌড়বিদ অংশ নেন। সব সময় এমন আয়োজনের দাবি জানিয়ে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌড়ের বিকল্প নেই বলে জানালেন এ ম্যারাথনে অংশগ্রহণকারীরা।দৌড়বিদদের নিরাপত্তায় পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যসহ ২০০ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন। চিকিৎসা সেবার জন্য ছিল অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম। ভোর ৫টায় শুরু হয়ে নরসিংদী-রায়পুরা সড়কের হাসনাবাদ ১০ নম্বর ব্রিজ এলাকায় গিয়ে ফিরতি হয়ে রায়পুরা উপজেলা পরিষদ এসে শেষ হয় এ দৌড়। পরে বিজয়ীরা পান মেডেল, সনদপত্র,ও গাছের চারা। এছাড়া তিন ক্যাটাগরিতে মোট ৯ জনকে দেয়া হয় পুরস্কার।আয়োজক কমিটি রায়পুরা ম্যারাথন এর সভাপতি মো. আক্তারুজ্জামান জানায়, জেলার ইতিহাসে বৃহৎ এ আয়োজনে দৌড়বিদদের অংশ গ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত, ভবিষ্যতেও এমন আয়োজনের চেষ্টা থাকবে বলে জানান।তিনি আরও বলেন, যারা দৌড়বিদ তারা কখনো খারাপ পথে যেতে পারে না। কিশোর,যুবকসহ সকল শ্রেণির জনগণকে দৌড়বিদ হওয়ার আহ্বান জানান। এতে শরীর সুস্থ ও মন ভালো থাকবে।
ম্যারাথন উপলক্ষে ভোর সাড়ে ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রাখা হয়। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল নরসিংদী প্রেসক্লাব ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page