মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Headline
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে NCP সমর্থিত National Lawyers Alliance – NLA মনোনীত লাল-সবুজ প্যানেলে প্রার্থীগণ। সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ কমিটি গঠন: রাসেল সোহেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক বিজয়নগরের ৪ লক্ষ ৩৫ হাজার মানুষের জীবনযাত্রা আজ ভয়াবহ সড়ক দুর্ভোগে বিপর্যস্ত। রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত “চলন্ত ট্রেনে আগুন” এশিয়া পোস্টের উদ্বোধনে কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভা গোমতী ইউনিয়নে চুরির মহামারি: মসজিদ-মাদ্রাসাও রক্ষা পাচ্ছে না, বিচারহীনতায় বাড়ছে আতঙ্ক বাড়ছে হামের ভয়াবহতা, উদ্বেগে স্বাস্থ্যখাত। ঢাকায় জাগ্রত জাতীয় কাউন্সিল–২০২৬: সমাজসেবা ও সাহিত্যে সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কবি মফিদুল
Headline
Wellcome to our website...
নরসিংদীর শিবপুরে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে আ‌ন্দোল‌ন করছেন শিক্ষার্থীরা
/ ১৮৫ Time View
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে আ‌ন্দোল‌ন করছেন শিক্ষার্থীরা

আবুনাঈমরিপন:

নরসিংদী শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন এর সৈয়দ নগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ দুর্নীতি , অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মজিবুর রহমানের বিরুদ্ধে । শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষা দেওয়ার মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত করার কারিগর । বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের চলছে অনিয়ম, লুটপাট , প্রাইভেট ও কোচিং সেন্টার বাণিজ্যের অভিযোগ । যাহা কখনো কল্পনা করাও হত না। সৈয়দ নগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্যান্য শিক্ষকরা সহ ১২ পৃষ্ঠা অভিযোগপত্র শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব এর নিকট দায়ের করেন। কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে বিলম্ব হওয়ার কারণে, এরই পরিপেক্ষিতে অদ্য ৩০ শে সেপ্টেম্বর সোমবার সকালে সৈয়দ নগর আতাউর রহমান উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা আন্দোলনে ডাক দেন। শত শত শিক্ষার্থী ও অভিভাবক,সাধারণ জনতা এ আন্দোলনে অংশগ্রহণ করেন। এ সময় আন্দোলনকারীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে ,মহা সড়ক অবরোধ করে রাখেন । খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তা গন উপস্থিত হয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও আন্দোলন থেমে থাকেনি । খবর পেয়ে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব ও ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন আন্দোলনকারীদের আবেদনের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে , তদন্ত প্রতিবেদন পাইলে আমরা অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিব। চলমান আ‌ন্দোলন প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে কাজ কর‌ছেন সেনা বা‌হিনী,পু‌লিশ,ডি‌বি,ও আইন শৃঙ্খলা বা‌হিনীর সদস‌্যরা!প‌রি‌স্থি‌তি থমথ‌মে!শিক্ষার্থী‌দের দা‌বি একটাই প্রধান শিক্ষ‌কের পদত‌্যাগ চাই। নরসিংদীর শিবপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদানের পরিবর্তনে উঠছে লুটপাটের অভিযোগ। বিভিন্ন স্কুলের সহকারী শিক্ষকদের উপর ও রয়েছে কোচিং বাণিজ্যের অভিযোগ। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষকদের নিকট প্রাইভেট কোচিং না পরিলে পরীক্ষা ফেল করানোসহ বিভিন্ন অজুহাতের কারণে অনেক শিক্ষার্থীর লেখাপড়া বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছে। এমতাবস্থায় আন্দোলনকারী অভিভাবক ও জনসাধারণের দাবি এমপিও ভুক্ত সকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ না করলে প্রকৃত শিক্ষার্থীদের শিক্ষার মূল্যায়ন করা যাবে না। সেজন্য অভিভাবকদের দাবি বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ না করলে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি করেন। প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন আমি সব একাই ভোগ করেছি ,গভর্নিং বডির সভাপতি হাসানুল হক এলিছ ও কেরানির মাধ্যমে তারা আমাকে প্রধান শিক্ষক হিসাবে যা সম্মানি দিয়েছে তার কিছু অর্থ আমি পেয়েছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page